1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

নোয়াখালীর সুবর্ণচরে সিঁধ কেটে ঘরে ঢুকে দলবদ্ধভাবে মা-মেয়েকে ধর্ষণ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে সিঁধ কেটে ঘরে ঢুকে মা (২৯) মেয়েকে (১২) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ইউনিয়নের চরকাজী মোখলেছ গ্রামের একটি নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী তিন সন্তানের জননী ও নির্যাতিত শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

 

ধর্ষকরা ঘর থেকে সোনার গহনা ও নগদ ১৭ হাজার ২২৫ টাকা লুট করে নিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক মাস আগে হাতিয়া থেকে এসে চরকাজী মোখলেছ গ্রামে নতুন বাড়ি করেন এক দিনমজুর। ওই বাড়িতে স্ত্রী ও তিন সন্তানসহ বসবাস করেন তিনি। মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় কাজ করতে গেলে দুই/তিনদিন পর বাড়ি ফিরে আসতেন ওই দিনমজুর।

দুই দিন আগে কাজের সন্ধানে তিনি বাড়ির বাইরে যান। এসময় বাড়িতে তিন মেয়েকে নিয়ে ছিলেন ওই গৃহবধূ। সোমবার দিবাগত রাত ২টার দিকে সিঁধ কেটে ঘরে ঢুকে তিন ব্যক্তি মা ও মেয়েকে ধর্ষণ করে। তাদের হাত-পা ও মুখ বেঁধে রেখে ঘরে থাকা স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। গভীর রাতে শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশ ঘটনাস্থলেই ছিল। সকালে ভুক্তভোগীদের থানায় আনা হয়েছে। তাদের চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে এবং আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট