1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

বাংলাদেশিদের ‘সালাম’ জানালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইউরোপ পর্ব শেষে রোনালদো এখন সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলছেন। যদিও ক্যারিয়ারের পড়ন্ত বেলায় পারফরম্যান্স পড়তির দিকে ক্রমশ, তবুও এত সহজে ভেঙে পড়বেন কেন রোনালদো! শৈশব থেকেই লড়ছেন। আজন্ম লড়েই যাবেন। প্রতিবন্ধকতার মধ্যেই করেছেন বিশ্বজয়। আবারো ঘুরে দাঁড়াবেন সেটাই বিশ্বাস সমর্থকদের।

বিশ্বব্যাপী রোনালদোর অগুণিত ভক্ত, বাংলাদেশেও সংখ্যাটা নেহায়েত কম নয়। সিআরসেভেনের খুশির খবরে যেমন উল্লাস ধ্বনি উঠে বাংলায়, তেমনি ব্যর্থতাতেও নিরবতা নেমে আসে। তথ্য প্রযুক্তির এই যুগে খবরটা নিশ্চয়ই অজানা নয় খোদ সিআরসেভেনের। আর তাইতো বাংলাদেশকে ইসলামী পদ্ধতিতে অভিবাদন অর্থাৎ ‘সালাম’ জানিয়েছেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে অমিতাভ দেবনাথ নামের বাংলাদেশি একটি পেজ থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যা রীতিমতো ভাইরাল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাত নাড়িয়ে বাংলাদেশকে সালাম জানাচ্ছেন রোনালদো। তিনি বলছেন, সালামু আলাইকুম বাংলাদেশ। যদিও কিছুটা ভুল উচ্চারণে সালাম দিয়েছেন তিনি। তবে তাতে কিছু যায় আসে না ভক্তদের। এতটুকুতেই হৃদয় ছুঁয়ে গেছে সবার।

ভিডিওটি সম্পর্কে বিস্তারিত না জানা গেলেও অনুমান করা যাচ্ছে রোনালদোর ক্লাব আল নাসেরে হয়তো প্রবাসী বাংলাদেশিরা কাজ করেন। সেই সূত্রেই কোনো এক প্রবাসী রোনালদোর ভিডিওটি রেকর্ড করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট