1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

ফের নাগালের বাইরে গরুর মাংস

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৪৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

গেল বছরের নভেম্বর ও ডিসেম্বরে ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছিলেন রাজধানীর শাহজানপুরের মাংস বিক্রেতা খলিল মিয়া। তার এই ব্যতিক্রমী উদ্যোগের কারণে ভোক্তা অধিদপ্তর থেকে মাংসের দাম সহনশীল পর্যায় রাখার নির্দেশ দেওয়া হয়। ফলে দাম ক্রয়ক্ষমতার ভেতরে আসায় নিম্নআয়ের অনেকেই মাংস কেনেন। কিন্তু হুট করে কেজিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেড়ে যাওয়ায় আবারও নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে গরুর মাংস। তবে কিছুটা স্থিতিশীল রয়েছে মুরগির বাজার।

এদিকে মুরগির বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ব্রয়লার ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। তবে স্থিতিশীল রয়েছে লেয়ারের দাম। গত সপ্তাহ এবং এ সপ্তাহেও ২৮০ টাকা দরেই লেয়ার বিক্রি হচ্ছে। কেজিপ্রতি ২০ টাকা বেড়ে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগি এবং কেজিপ্রতি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে কক মুরগি।

গরুর মাংস বিক্রেতা হারিস উদ্দিন বলেন, গত সপ্তাহে যে দামে মাংস দিতে পেরেছি এ সপ্তাহ থেকে আর সম্ভব হচ্ছে না। আমরা অতিরিক্ত দামে গরু কিনছি ফলে দাম না বাড়ালে লোকসানে পড়তে হবে। দাম বাড়লে সাধারণ মানুষ মাংস একটু কম কিনতে আসে। দাম কম থাকায় কিছুদিন মাংসের চাহিদা প্রচুর ছিল। তবে এখন দাম বাড়লেও ক্রেতা ঠিকই আছে।

বাজার করতে আসা রিপন আহমেদ বলেন, কিছুদিন গরুর মাংসের দাম মোটামুটি কম ছিল। দাম কমে যাওয়ায় আমি প্রায় ৩ কেজি মাংস কিনে নিয়েছিলাম। সেগুলো এতদিন খেয়েছি। কিন্তু এখন আবার দাম বেড়েছে। তিন কেজি কেনার সাহস আর নেই। ১ কেজি দিয়েই চালিয়ে নিতে হবে।

মাংস কিনতে আসা আলাউদ্দিন আল রাজী বলেন, সবকিছুই নাগালের বাইরে চলে যাচ্ছে। কোনো কিছুর দাম ৫০ টাকা কমলে হুট করে অন্যকিছুর দাম ২০০ টাকা বেড়ে যায়। আবার ২০০ টাকা বেড়ে গেলে নানা চেষ্টার পর ২০ টাকা কমায়। আমরা এগুলোই মেনে চলছি। কিছুতেই নিয়ন্ত্রণ নেই। লাগামহীন বাড়ছে সবকিছুর দাম। সরকারের যে মনিটরিং রয়েছে সেটা আহামরি কোনো কাজে দিচ্ছে না। আমরা মেনে নিচ্ছি সব। এভাবে মেনে নিয়েই বাঁচতে শিখে যাচ্ছি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট