1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

নতুন চুক্তিতে হামাস-ইসরায়েল, ত্রাণ পাবে গাজাবাসী

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাজা উপত্যকায় জিম্মিদের কাছে ওষুধ সরবরাহ এবং অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে বাসিন্দাদের জন্য ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি সংক্রান্ত চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল ও হামাস। কাতার এ ঘোষণা দিয়েছে।

খবর আল জাজিরার।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছে, এ চুক্তির আওতায় গাজায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বেসামরিকদের কাছে ত্রাণ যাবে। বিনিময়ে হামাসের কাছে জিম্মি থাকা ইসরায়েলিরা ওষুধ পাবেন।

মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, বুধবার দোহা থেকে মিশরের আল আরিশ শহরে ওষুধ ও ত্রাণ পাঠানো হবে। সেখান থেকেই গাজা উপত্যকায় এসব সামগ্রী পৌঁছাবে।

তিনি বলেন, ফ্রান্সের সহযোগিতায় এ চুক্তিতে মধ্যস্থতা করেছে কাতার।

এর আগে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রাইসিস সেন্টারের প্রধান ফিলিপ লালিওট বলেন, কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছিল। প্রাথমিক প্রস্তাবটি ইসরায়েলি জিম্মিদের পরিবার থেকে এসেছিল।

৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ২৪০ জনকে জিম্মি করে হামাস। হামলায় এক হাজার ১৩৯ জন নিহত হন। পরে ইসরায়েল হামাস শাসিত গাজায় হামলা শুরু করে। হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে ২৪ হাজার ফিলিস্তিনির প্রাণ গেছে।

নভেম্বরের শেষে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে শতাধিক জিম্মি ফিরিয়ে দেয় হামাস। যুদ্ধবিরতির আলোচনায় সেবার মধ্যস্থতা করে কাতার ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলও কয়েকশ ফিলিস্তনি কারাবন্দিকে মুক্তি দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট