1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাটুরিয়ায় ফেরিডুবি: জীবিত উদ্ধার ১০, নিখোঁজ একজন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে ৯ যানবাহনসহ ‘রজনীগন্ধা’ নামের ফেরিডুবি ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি)  সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার।

তিনি বলেন, আজ সকাল সোয়া ৮ টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। ডুবে যাওয়া ফেরি থেকে দশজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বাকি একজনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনায় জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে প্রধান করে মোট পাঁচ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফেরি উদ্ধারের জন্য দৌলতদিয়া ঘাট থেকে উদ্ধারকারী জাহাজ হামজা রওনা হয়েছে বলেও তথ্য দেন তিনি।

এর আগে ৬ জনকে জীবিত উদ্ধারের তথ্য দিয়েছিলেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, যানবাহন নিয়ে ফেরি ডোবার সংবাদ সকাল ৮টা ১৬ মিনিটে পাই। খবর পেয়েই আরিচা ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরিরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এর আাগে, বুধবার সকালে রজনীগন্ধা নামের ওই ইউটিলিটি ফেরি তীরে ভিড়তে এসে ৯টি যানবাহন নিয়ে ডুবে যায়। দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকার্য চলমান রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট