1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এবার রমজান মাস কত দিনের হবে, জানাল আমিরাতের দুই সংস্থা

ধর্মীয় ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৫৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে আজ শনিবার থেকে শুরু হয়েছে রজব মাস। জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আর মাত্র ৬০ দিন পর পবিত্র রমজান মাস শুরু হবে। অর্থাৎ আগামী ১১ মার্চ থেকে মানুষ রমজানের রোজা রাখবেন। আর এবারের রমজান মাসটি ৩০ দিনের হতে পারে।

আমিরাত জোতির্বিদ্যা সোসাইটির ২০২৪ সালের হিজরি ক্যালেন্ডারের বরাতে— এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

তবে মধ্যপ্রাচ্যের অপর সংবাদমাধ্যম খালিজ টাইমস দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) বরাতে জানিয়েছে, রমজান মাস শুরু হবে ১২ মার্চ থেকে। আর এ বছর রোজা হবে ২৯টি।

আমিরাত জোতির্বিদ্যা সোসাইটির তথ্য অনুযায়ী, দুবাইয়ে পহেলা রমজানে ফজর নামাজ হবে ভোর ৫টা ১৪ মিনিটে। আর মাগরিবের আজান দেবে ৬টা ২৬ মিনিটে। ওই সময় ইফতারের মাধ্যমে শেষ হবে প্রথম রোজা। অর্থাৎ রোজার প্রথম দিনটি ১৩ ঘণ্টা ১২ মিনিট স্থায়ী হবে। রোজার শেষ দিকে এই সময় প্রায় ৩০ মিনিট বৃদ্ধি পাবে।

জ্যোতির্বিদ্যা সংস্থাগুলো থেকে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানানো হলেও; এটি নির্ধারিত হয়ে থাকে চাঁদ দেখার মাধ্যমে। খালি চোখে অথবা আধুনিক যন্ত্র ব্যবহার করে চাঁদ দেখা গেলেই সরকারিভাবে রমজান মাস শুরুর ঘোষণা দেওয়া হয়।

সাধারণত জ্যোতির্বিজ্ঞানীরা বিভিন্ন গণনা করে রমজান ও ঈদের একটি সম্ভাব্য তারিখ জানান। বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা নতুন চাঁদ জন্ম নেওয়ার ব্যাপারে জানাতে পারেন।

সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট