1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের পথে শেখ হাসিনা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনে পঞ্চমবারের মত জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দুদিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে গোপালগঞ্জে যাচ্ছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত কর্মীসভায় বক্তব্য রাখবেন। পরদিন কোটালিপাড়ায় কর্মীসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। এরপর ১০ জানুয়ারি সকালে সংসদ সদস্যরা শপথ নেন।

পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট