1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

প্রয়োজনের সময় জ্বালানি পাবে না পশ্চিমারা : সউদী

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানি খাতকে টার্গেট করে যে নিষেধাজ্ঞা আরোপ করছে, সে বিষয়ে তাদের সতর্ক করেছে সউদী আরব। বিশ্বের সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান আল সউদ হুঁশিয়ার করে বলেছেন, এ অবস্থা অব্যাহত থাকলে প্রয়োজনের সময় তারাই তেল পাবে না।

প্রিন্স আব্দুল আজিজ বলেছেন, মস্কোর বিরুদ্ধে যেভাবে নিয়ন্ত্রণমূলক তেল নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, তার ফলাফল ভালো হবে না। ভবিষ্যতে চাহিদার বিপরীতে সরবরাহ কমে গেলে প্রয়োজনের সময় তারাই (পশ্চিমা দেশগুলো) জ্বালানি পাবে না।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সউদী রাজধানী রিয়াদে শিল্প বিষয়ক এক সম্মেলনে প্রিন্স আব্দুল আজিজ সতর্ক করে বলেন, যখন জ্বালানির চাহিদা বেড়ে যাবে তখন রাশিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা ব্যাকফায়ার (হীতে বিপরীত) হবে।

তিনি বলেন, তারা যেভাবে স্যাংশন ও এমবার্গো দিচ্ছে, তাতে সরবরাহ কমে গেলে তাদের প্রয়োজনের সময় জ্বালানি পাবে না পশ্চিমা দেশগুলো।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তাদের নিষেধাজ্ঞার অন্যতম টার্গেট হলো রাশিয়ার জ্বালানি খাত। যাতে মস্কোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা যায়। কিন্তু এখন পর্যন্ত পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়া ততটা কাবু হয়নি বলেই মনে হয়।

বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেকের অন্যতম দুই সদস্য সউদী আরব ও রাশিয়া। এর আগে গত বছর পশ্চিমা জোট রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিলে ওপেক তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়।

ওই সময় য্ক্তুরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করে সউদী আরব। যা নিয়ে রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন শুরু হয়। সউদী মন্ত্রীর সর্বশেষ এই হুঁশিয়ারি সেই টানাপোড়নে নতুন মাত্রা যোগ করতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট