1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

বিশাল ভোটের ব্যবধানে রাজশাহী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার জয়

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নৌকা থেকে পিছলে গেলেন রাজশাহীর সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। তিনি গত তিনবার নৌকায় চলে নদী পার হলেও একার নৌকা থেকে পিছলে গেছেন।

চতুর্থবারও এমপি ফজলে হোসেন বাদশা নৌকায় চড়ে নদী পার হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি এবার নদী পার হতে পারলেন না।

মাঝ পথে তো দুরের কথা নৌকা ছাড়ার আগেই তিনি পড়ে গেলেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফলাফলে দেখা গেছে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

রোববার সকাল আটটা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। পরে ভোট গণনা শুরু হয়।

রাজশাহীর-২ আসনে (সদর) ১১২টি কেন্দ্রের মধ্যে সকল কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ১১২টি কেন্দ্রের মধ্যে সকল কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতিক নিয়ে বর্তমান এমপি ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১৪২৩ ভোট, আর আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা পেয়েছেন কাঁচি প্রতীক নিয়ে ৫৫১৪১ ভোট।

ফলাফল বিশ্লেষনে দেখা যাচ্ছে নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশাকে এবার বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করলেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা।

সদর আসনে ২৩ হাজার ৭১৮ ভোটের ব্যবধানে কাঁচির প্রার্থী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বিজয়ী হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট