1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দুই দিন চলাচল বন্ধ থাকবে ৮ ট্রেন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৪১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে অগ্নিকাণ্ডের পরে বেনাপোল এক্সপ্রেসসহ বিভিন্ন রুটের ৮টি ট্রেন শনিবার ও রোববার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে রেলওয়ে পশ্চিম মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

এছাটা চিলমারী কমিউটার এবং লোকাল (৪৬২/৪৫৫/৪৫৬/৪৬১) ৬ তারিখ (আংশিক ) ও ৭ তারিখ পুরোপুরি বন্ধ থাকবে ।

তবে পোস্টে ট্রেনগুলো চলাচল বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

উল্লেখ্য, এর আগে গত ২২ ডিসেম্বর রাজনৈতিক অস্থিরতা ও  হরতাল-অবরোধে নাশকতা এড়াতে ৫ জোড়া ট্রেনের চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। তখন বলা হয়েছিলো রাত্রিকালীন চলাচল ঝুঁকিপূর্ণ মনে করায় এসব ট্রেন বন্ধ করা হয়েছে।

বন্ধ করা ট্রেনগুলো ছিল ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে ভূঞাপুর, জামালপুর থেকে সরিষাবাড়ী, উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী থেকে রহনপুরগামী লোকাল ট্রেন।

রেলওয়ে সূত্র বলছে, গত দুই মাসে মাসে রেলপথের ১২টি স্থানে এবং ৫টি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া ৩টি স্থানে রেললাইন কাটা এবং ফিশপ্লেটের ক্লিপ খুলে নেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশের ৬টি অঞ্চলের মধ্যে নাশকতার ঘটনা সবচেয়ে বেশি ঢাকা অঞ্চলে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট