1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ ফরিদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২ জানুয়ারি) নির্বাচনী জনসভায় অংশ নিতে ফরিদপুরে আসছেন। শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দুপুরে ফরিদপুরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যাহ্নভোজ শেষে তিনি বিকেল ৩টায় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন।

পাঁচ বছর পর ফরিদপুর জেলা শহরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। জনসভা সফল করতে কাজ করছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তারা বলছেন, প্রধানমন্ত্রীর এ আগমনে ফরিদপুরে আওয়ামী লীগের মধ্যে যে বিভক্তি রয়েছে, তা নিরসন হবে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাঁচ স্তরের কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে সরেজমিনে দেখা যায়, শহরে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। প্রতিটি মোড়ে অবস্থান নিতে দেখা যায় পুলিশ ও আনসার সদস্যদের।

সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ। মাঠের চারদিকে নিরাপত্তা প্রাচীর থাকায় দুটি ফটক দিয়ে নেতাকর্মীদের প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। সেখানেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা দেখা গেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। যেখানে ইউনিফর্মধারী পুলিশ, সাদা পোশাকের পুলিশ, সিভিল পুলিশ, গোয়েন্দা পুলিশ রয়েছে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব, এসএসএফ, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট