1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লালপুরে তিন সরকারি কর্মকর্তাকে অব্যহতির দাবি স্বতন্ত্র প্রার্থীর 

নাটোর প্রতিনিধি : 
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৫৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনের লালপুরে তিন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নৌকা  নির্বাচনী দায়িত্ব থেকে অব্যহতি দেয়ার দাবি জানিয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।

আজ সোমবার (০১ জানুয়ারি) এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন তিনি।

এসব কর্মকর্তারা হলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন আহমেদ ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এ্যাড.আবুল কালাম আজাদ বলেন, সরকারি কর্মকর্তারা কোন প্রার্থীর হয়ে কাজ করবে এটা কখনোই কাম্য নয়। আমরা লক্ষ্য করেছি তফসিল ঘোষণার পরপরই তাদের আচার-আচরণ, কর্মকাণ্ড, কথা বার্তায় নৌকার প্রতীকের পক্ষে অবস্থান সুস্পষ্ট।

নির্বাচনকালে যদি এই কর্মকর্তারা নির্বাচনের দায়িত্বে থাকে তাহলে অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। সেই জন্যই আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর তাদের অব্যহতির আবেদন জানিয়ে লিখিত অভিযোগ করেছি।

এ ব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আখতার’এর সঙ্গে সরকারি মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট