1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

পাল্টাপাল্টি হামলা-প্রাণহানিতে রাশিয়া-ইউক্রেনে নতুন বছর শুরু

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৪৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পাল্টাপাল্টি হামলা ও প্রাণহানির মাধ্যমে নতুন বছর শুরু করেছে রাশিয়া ও ইউক্রেন। নতুন বছরের শুরুতেই পাল্টাপাল্টি এই হামলায় উভয় দেশে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে ইউক্রেনের হামলায় চারজন এবং রাশিয়ার হামলায় প্রাণ হারিয়েছেন একজন।

প্রতিবেদনে বলা হয়েছে, নববর্ষের দিনের প্রথম ভাগে দোনেৎস্ক শহরে ইউক্রেনের গোলাবর্ষণে চারজন নিহত হয়েছেন বলে ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত এই শহরটির রাশিয়া-নিযুক্ত একজন কর্মকর্তা জানিয়েছেন।

বৃহত্তর দোনেৎস্ক অঞ্চলের রাশিয়া-নিযুক্ত প্রধান কর্মকর্তা ডেনিস পুশিলিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, দোনেৎস্কের কেন্দ্রে ইউক্রেনীয় বাহিনীর ‘ভারী গোলাবর্ষণে’ আরও ১৪ জন আহত হয়েছেন।

অন্যদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসাতে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে বলেছেন।

তিনি বলেছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন হামলা প্রতিহত করতে সক্রিয় ছিল, তবে ড্রোনের ধ্বংসাবশেষ শহরের বিভিন্ন অংশে আবাসিক ভবনগুলোতে আছড়ে পড়ার পর অগ্নিকাণ্ডের সৃষ্টি করে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ওডেসার মেয়র হেনাদি ট্রুখানভের পোস্ট করা ভিডিওতে তাকে ভাঙা জানালাসহ ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট পরিদর্শন করতে দেখা যাচ্ছে।

এছাড়া মাইকোলাইভ এবং ডিনিপ্রো অঞ্চলকে লক্ষ্য করে রাশিয়া বিমান হামলাও চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট