1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:

হামাস-ইসরায়েল যুদ্ধ
৭ অক্টোবরের হামলা ছিল ‘মহিমান্বিত’ : হামাস

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র ইসলামি গোষ্ঠী হামাসের যোদ্ধারা, তাকে ‘মহিমান্বিত’ বলে উল্লেখ করেছে গোষ্ঠীটির শীর্ষ নেতৃত্ব। ৭ অক্টোবরের হামলা এবং তার ফলশ্রুতিতে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ভয়াবহ অভিযানের এক বছর পূর্তি উপলক্ষ্যে দেওয়া এক ভিডিওবার্তায় এ ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে গোষ্ঠীটি।

“ফিলিস্তিনের জনগন, বিশেষ করে গাজায় বসবাসরত ফিলিস্তিনিনা তাদের প্রতিরোধ, দৃঢ়তা এবং রক্ত দিয়ে নতুন ইতিহাস রচনা করছেন।”

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে হামলা চালিয়ে দেশটির ভূখণ্ডে প্রবেশ করে হামাস এবং তাদের মিত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের (পিআইজে) অন্তত এক হাজার সশস্ত্র যোদ্ধা। সেখানে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০৫ জনকে হত্যা করে তারা। নিহতদের অধিকাংশই বেসামরিক। সেইসঙ্গে জিম্মি হিসেবে ২৪২ জনকে ধরে নিয়ে যায় যোদ্ধারা। এই জিম্মিদেরও বড় অংশ বেসামরিক।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করে আসছে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। সেখানে একটি একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য উভয়পক্ষকে রাজি করাতে বিস্তর চেষ্টাও করা হয়েছে। কিন্তু হামাস এবং ইসরায়েল— কোনো পক্ষই স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে চলতে সম্মত হয়নি।

সূত্র : এএফপি

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট