1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

২৭ মিনিটের ব্যবধানে রাজধানীতে তিন বাসে আগুন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

২৭ মিনিটের ব্যবধানে রাজধানী ঢাকায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সায়েদাবাদ, গাবতলী টার্মিনাল ও আগারগাঁওয়ে পৃথক ঘটনায় এসব বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শনিবার রাত ১০টা ৪৮ মিনিটে সায়েদাবাদে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সায়েদাবাদে বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিভিয়ে ফেলে স্থানীয়রা। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাবতলী টার্মিনালে পদ্মা লাইনের বাসে আগুন

রাত সোয়া ১১ টার দিকে আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। ডিউটি অফিসার জানান, রাত সোয়া ১১ টার দিকে খবর আসে— রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে দাঁড়িয়ে থাকা ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এরপর ঘটনাস্থলে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে, কোনো যাত্রী হতাহত হয়েছেন কি না তাৎক্ষনিকভাবে এ তথ্য জানাতে পারেননি ফায়ার কর্মকর্তা।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ডাকা বিএনপির ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে রোববার ভোর ৬টা থেকে। এ অবরোধ চলবে মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত। ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর এ নিয়ে নবম দফার অবরোধ শুরু হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট