1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

১৭ ঘণ্টা পর চালু শাহ আমানত বিমানবন্দর

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

১৭ ঘণ্টা পর চালু হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা।

সোমবার (২৭ মে) ভোর পাঁচটা থেকে পুনরায় যাত্রীসেবাসহ রানওয়ের কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের একজন কর্মকর্তা।

এর আগে আবহাওয়া অধিদফতর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে রাত আটটা পর্যন্ত এ ঘোষণা বহাল থাকবে জানালেও পরে তা সোমবার ভোর পাঁচটা পর্যন্ত উন্নীত করা হয়।

এর আগে কলকাতা ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে বরিশাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট