1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:

হুতিদের ওপর ফের যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলা

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নতুন ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর নতুন করে যৌথ হামলা চালিয়েছে। পেন্টাগন বলছে, সোমবার তারা একটি ভূগর্ভস্থ সাইট ও নজরদারি সক্ষমতা ব্যবস্থাসহ আটটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

 

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে ইসরায়েল ও পশ্চিমা সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বলছে, তারা বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষার চেষ্টা করছে।

পেন্টাগন একটি যৌথ বিবৃতি দিয়ে হুতিদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, আমাদের লক্ষ্য উত্তেজনা প্রশমন এবং লোহিত সাগরে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। আমরা হুতি নেতৃত্বের প্রতি আমাদের সতর্কতার পুনরাবৃত্তি করছি। অব্যাহত হুমকির মুখে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে জীবন ও বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষায় দ্বিধা করব না।

এটি ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের অষ্টম দফা হামলা, আর যুক্তরাজ্যের সঙ্গে দ্বিতীয় যৌথ অভিযান। এর আগে ১১ জানুয়ারি যৌথ হামলা হয়। যৌথ বিবৃতিতে বলা হয়, হামলা অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সহায়তায় হামলা চালানো হয়।

গেল নভেম্বর থেকে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাণিজ্যপথে বাণিজ্য জাহাজগুলোর ওপর হামলা চালানো শুরু করে। তাদের ভাষ্য ইসরায়েলের সামরিক স্থল অভিযানের প্রতিক্রিয়ায় তারা এসব হামলা চালাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট