1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:

হানিফ ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর হানিফ ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় মো. শাহিন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় আজিম নামে আরও এক যুবক আহত হয়েছেন।

নিহত শাহিনের বন্ধু শাওন বলেন, শাহীন ও আজিম দু’জনে বন্ধু। শাহিন পেশায় বাইক মিস্ত্রি ও আজিম মোটরসাইকেলের পার্টস বিক্রি করে। তারা দু’জনেই বংশাল এলাকায় থাকে। সকালে মোটরসাইকেল নিয়ে তারা ঘুরতে বের হলে হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় ঢালে প্রাইভেটকারের ধাক্কায় দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হানিফ ফ্লাইওভারের সড়ক দুর্ঘটনায় আহত দুই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে শাহীন নামে এক যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগে আহত অন্য যুবকের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট