1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সক্রিয় মৌসুমি বায়ু, ৬ বিভাগে বৃষ্টি থাকবে ৩ দিন

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৪৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

শনিবার দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্য দুই বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আগামী তিন দিন এমন বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, বৃষ্টি ১ থেকে ১০ মিলিমিটার হলে সেটিকে হালকা বৃষ্টি বলা হয়। আর ১১ থেকে ২২ মিলিমিটারের মধ্যে বৃষ্টি হলে তা মাঝারি ধরনের বৃষ্টি। মাঝারি ধরনের ভারী বৃষ্টি বলা হয় ২৩ থেকে ৪৩ মিলিমিটার হলে। আর ৪৪ থেকে ৮৮ মিলিমিটারের বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি। যদি ৮৮ মিলিমিটারের চেয়ে বেশি বৃষ্টি হয়, তবে তা অতি ভারী বৃষ্টি হিসেবে ধরা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট