1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৪৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

লেবাননের রাজধানী বৈরুতে এখনও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মধ্য বৈরুতসহ একাধিক এলাকায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন আরও ৪৬ জন লেবানিজ।

আহত হয়েছেন ৮৫ জন।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্য বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন ও ইসরায়েল সীমান্ত সংঘাতে জড়ায়। হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের পাল্টাপাল্টি হামলা চলে প্রায়শই।

গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে  ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন। এর পর থেকে সংঘাতের তীব্রতা বেড়েছে।

গত কয়েকদিনে ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে। সবশেষ মঙ্গলবার ইসরায়েল দক্ষিণ লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করে এবং রাতে রাজধানী বৈরুতে বিমান হামলা অব্যাহত রাখে।

লেবাননে ইসরায়েলি হামলায় গত বছরের ৮ অক্টোবর থেকে এ পর্যন্ত এক হাজার ৯১৯ জনের প্রাণ গেছে। আর আহত হয়েছেন অন্তত ৯ হাজার ২১৯ জন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট