1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি

রাষ্ট্রপতির এপিএস হচ্ছেন আলোচিত এসপি জাহাঙ্গীর

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৬২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পাচ্ছেন পুলিশ সুপার (এসপি) এস এম জাহাঙ্গীর আলম সরকার। তিনি ২০১৯ সালে ফেনীর নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার সময় সেখানকার এসপি ছিলেন। সে সময় ফেনী থেকে প্রত্যাহার করে তাকে পুলিশ সদরদপ্তরে আনা হয়েছিল।

বুধবার (৩ মে) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। চিঠিতে এসপি জাহাঙ্গীর আলম সরকারকে রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এস এম জাহাঙ্গীর আলম সরকারের এ পদে পদায়নের জন্য সানুগ্রহে অভিপ্রায় ব্যক্ত করেছেন।

এর আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের এপিএস হিসেবে এ পদে ছিলেন নাহীদ পারভীন।

এ বছরের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। গত ১৩ ফেব্রুয়ারি তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ের রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনা শহরের শিবরামপুরের জুবিলী ট্যাংকপাড়ায় জন্মগ্রহণ করেন।

তার এপিএস হিসেবে নিয়োগ পেতে যাওয়া জাহাঙ্গীর আলম সরকার বাংলাদেশ পুলিশের বিসিএস ২২ ব্যাচের কর্মকর্তা। ২০১৯ সালে ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির যৌন নিপীড়নের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে ফেনীর দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে যুক্ত করা হয়েছিল। আলোচিত সেই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক এস এম রুহুল আমিনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হয়। ওই কমিটির প্রতিবেদনে ফেনীর এসপি জাহাঙ্গীর ‘দেরিতে ঘটনাস্থলে যান’ এবং ‘সঠিক সময়ে পদক্ষেপ নেননি’ বলে উল্লেখ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট