1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

রাজশাহীতে র‌্যাব পরিচয়ে পৌনে ৬ লাখ টাকা ছিনতাই

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৭০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহীর মোহনপুর ও বাগমারা উপজেলার সীমান্ত এলাকার ধামিন নওগাঁ বিলের মাঝখানের রাস্তায় র‍্যাব পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে পাঁচজন যুবক এক ব্যক্তির মাথায় পিস্তল ঠেকিয়ে ৫ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ে নিয়ে যায়।

এ ঘটনায় বিকেলে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মোজাহার আলী (২৮)। তিনি বাগমারা উপজেলার আউচপাড়া ইউপির ইন্দ্রপুর গ্রামের আলহাজ্ব ফজের আলীর ছেলে। মোজাহার আলী ও তার স্ত্রী কুমিল্লা মুন ডায়াগনস্টিক সেন্টারে প্যাথোলজিস্ট হিসেবে কর্মরত। ছুটি নিয়ে নিজ গ্রামে এসেছেন বাড়ির কাজ করার জন্য। তিনি রড ও সিমেন্ট কেনার জন্য টাকাগুলো ব্যাংক থেকে উত্তোলন করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন।

মোহনপুর থানার ওসি সেলিম বাদশাহ বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। আপাতত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে কারা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। এছাড়াও ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগের বরাদ দিয়ে ওসি জানান, দুপুর ১ টার দিকে মোজাহার আলী কেশরহাট ইসলামী ব্যাংক শাখা থেকে ৫ লাখ ৮০ হাজার টাকা তুলে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ধামিন নওগাঁ বিলের মাঝখানের রাস্তায় মাইক্রোবাস যোগে গিয়ে পাঁচজন যুবক তাদের গতিরোধ করে নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে তল্লাশী করার কথা বলে। এসময় তারা পিস্তল বের করে টাকার ব্যগ ছিনিয়ে নেয় এবং ভ্যানে থাকা মোজাহার ও তার মামা দুলাল হোসেনকে (৪০) মাইক্রোবাসে উঠিয়ে তাদের মোবাইল ফোন কেড়ে নেয়। এর পর কিছু দুর নিয়ে গিয়ে ধামিন নওগাঁর প্রত্যন্ত এলাকায় নিয়ে গিয়ে চোখ বেঁধে তাদের রাস্তার ধারে ফেলে দিয়ে চলে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট