1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

রাজশাহীতে রাসিকের উদ্যোগে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে ঐতিহাসিক ভূবন মোহন পার্ক শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শুরুতে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে কাউন্সিলররা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর রাসিকের কর্মকর্তা-কর্মচারী ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরআগে এ দিবসটি পালন উপলক্ষ্যে রাত সাড়ে ১১টায় নগর ভবন হতে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ ভূবনমোহন পার্ক শহিদ মিনারে গিয়ে শেষ হয়। শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

শ্রদ্ধা নিবেদনকালে রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরিফ উদ্দিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিন আরা খাতুন, মাজেদা বেগম, উম্মে সালমা বুলবুলি, নাদিরা বেগম, মুক্তি খাতুন, রাসিকের সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, সহকারী প্রকৌশলী শাহেদুজ্জামান জীবন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, সহকারী প্রোগ্রামার মোঃ রেজওয়ানুল হুদা, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদুল ইসলাম, ইভেন্ট ম্যানেজমেন্ট ও ট্যুরিজম শাখার ম্যানেজার ফরহাদ হোসেন আদনান, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ, আহমেদ ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুন সহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষ্যে বাদ জোহর নগর ভবন মসজিদ সহ নগরীর সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট