1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি

রাজশাহীতে বাড়তি সব ধরনের সবজির দাম

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঈদ পরবর্তী সময়ে রাজশাহীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। এতে করে হিমশিম খেতে হচ্ছে নিম্নআয় ও মধ্যবর্তী শ্রেণীর মানুষদের।

সংসারের খরচ যোগাতে গিয়ে কুলাতে পারছেনা অনেক পরিবার। ফলে বাজারে গিয়ে পর্যাপ্ত তরিতরকারি কিনতে না পারায় হতাশ হয়ে ফিরছে বাসায়। অনেকের মাসিক যে আয় তা দিয়ে না চলতে পারায় দোকানে বাকি করে মাস চালাতে হচ্ছে।

গত কয়েকদিনে হঠাৎ করেই দেশে চিনি ও তেলের বাজার অস্থিরতা বিরাজ করছে। এর পাশাপাশি ঈদ পরবর্তী সময়ে রাজশাহীতে বেড়েছে আলুসহ প্রায় সবধরনের সবজির দাম।

শুক্রবার সাপ্তাহিত ছুটির দিনে মহানগরীর সাহেব বাজারে সপ্তাহ ব্যবধানে ২০ টাকার আলু ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মানভেদে কাচামরিচ কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকা, করলা, ঝিঙা, দেশি শসা ৮০ টাকা, পেপে ৬০ টাকা ও বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আর মানভেদে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে একেকটি লাউ।

এদিকে দেশি আদা ৩২০, হাইব্রিড আদা ২৪০, দেশি রসুন ১৮০, আমদানি করা রসুন ২০০ এবং পেয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে।

বাজার করতে আসা ক্রেতারা বলছেন, সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। আমরা নিম্ন আয়ের মানুষ দিনে ৫০০ টাকা আয় করলে খরচ হচ্ছে হাজার টাকা। ফলে আমরা এই সীমিত আয় দিয়ে সংসার চালাতে পারছিনা।

ক্রেতারা জানান, দেশে হঠাৎ করেই লাগামহীন বাজার নিয়ন্ত্রণ করতে পারছেনা সরকার। সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে সরকারের প্রতি বাজার নিয়ন্ত্রণের অনুরোধ জানাচ্ছি।

বাজার দর নিয়ে বিক্রেতারা বলছেন, আমদানি কমের কারনে দাম বেশি। তবে বর্ষার কারণে এই সময়ে কিছু সবজির দাম বেশী হয় কিন্তু প্রায় সবধরনের সবজির দাম বেশী কেনো তা নিজেরাও বুঝতে পারছেন না বলে মন্তব্য করেন তারা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট