1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

রাজশাহীতে আম পাড়া শুরু

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আম ক্যালেন্ডার হিসেবে সরকারি নির্দেশনা মেনে আজ বৃহস্পতিবার (৪ মে) থেকে গুটি জাতের আম পাড়তে শুরু করেছেন রাজশাহীর আম চাষীর। তবে পরিপূর্ণ পুষ্ট না হওয়ায় প্রথম দিনে আম পাড়া শুরু করেননি বেশির ভাগ বাগান মালিক।

কৃষি বিভাগ বলছে এ বছর আমের উৎপাদন যথেষ্ট তাই কেনা-বেচা জমে উঠবে। বিষমুক্ত বিশুদ্ধ আম ভোক্তর কাছে পৌছে দিতে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

আম ক্যালেন্ডার অনুযায়ী- গোপালভোগ ১৫ মে, লক্ষণভোগ ও রাণীপছন্দ ২০ মে, খিরসাপাত ২৫ মে, ৬ জুন ল্যাংড়া, ১৫ জুন ফজলি, ১০ জুন আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারি আম-৪ পাড়া যাবে।

বাগান মালিক ও আম চাষীরা বলছেন, দীর্ঘ পরিচর্যা শেষে মিলছে ফসল। বাগান থেকে আম যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। দামও মিলছে ভালোই।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোজদার হোসেন বলেন, রাজশাহীর সব অঞ্চলেই আমের ফলন এবার ভালো, বিশেষ করে বাঘা-চারঘাটে পুরোনো গাছের চেয়ে নতুন গাছেগুলোতে ফলন বেশি হওয়ায় এবছর আমের কেনাবেচা বাড়বে।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ভোক্তাদের জন্য বিষমুক্ত বিশুদ্ধ আম নিশ্চিত করতে প্রতি বছরের মত এবারও আম ক্যালেন্ডার তৈরী করা হয়েছে। সে অনুযায়ী এই অঞ্চলের আমচাষী ও ব্যবসায়ীরা বাজার জাত করবে আম। কেউ অসাধু উপায়ে আম বাজারে আনার চেষ্টা করলে পুলিশকে নজরদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, এবছর জেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এথেকে ২ দশমিক ৫৮ লাখ টনের বেশি আম উৎপাদন লক্ষমাত্রা নির্ধারন করেছে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট