1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামল ১০ ডিগ্রির নিচে

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

তাপমাত্রার পারদ কমে তীব্র শীত প্রকট আকার ধারণ করেছে উত্তরের হিমাঞ্চল জেলা পঞ্চগড়ে। বরফের মতো ঠান্ডা পোহাচ্ছে সীমান্ত জনপদের মানুষ। শৈত্যপ্রবাহের দাপটে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছে হতদরিদ্র থেকে নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনে চেষ্টা করছেন তারা।

সকাল থেকেই বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা ভেদ করেই উঠে গেছে ভোরের সূর্য। তাপমাত্রার পারদ কমে যাওয়ায় কনকনে শীতে কাঁপছে এ জেলার মানুষ। রাতভর বৃষ্টির মতো ঝরেছে বরফ শিশির। কনকনে শীতের সঙ্গে বরফের মতো ঠান্ডা বাতাসে কাবু করে তুলছে স্থানীয়দের। রাত ৯টার পর থেকেই হাটবাজারগুলোতে জন কোলাহল কমতে থাকে। বাজারের কোথাও কোথাও কাগজের কাটন, শুকনো কাঠ খড়ি জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায়। তবে শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বেড়িয়ে পড়েছেন দিনমজুর, পাথর শ্রমিক, চা শ্রমিক, কৃষক থেকে বিভিন্ন পেশার মানুষদের।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, গতকালের মতো আজকেও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। ১০ থেকে ৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হলে সেটা মৃদু শৈতপ্রবাহ  হয়। এ তাপমাত্রায় শীতে কাঁপছে উত্তরাঞ্চল।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট