1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:

ভারতে চালু হলো টুইটার পেইড সাবস্ক্রিপশন সেবা

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

অবশেষে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটার ভারতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবা চালু করেছে। ভারতে মোবাইল ব্যবহারকারীদের ব্লু টিক পেতে এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবা ব্যবহার করতে প্রতি মাসে ৯০০ টাকা দিতে হবে।

একই সময়ে, প্রতিষ্ঠানটি ৬৫০ টাকার সর্বনিম্ন মূল্যের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান প্রকাশ করেছে। মূলত ৬৫০ টাকার প্ল্যানটি ওয়েব ব্যবহারকারীদের জন্য।

গত বছরই টুইটার ব্লুকে নতুন আকারে প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপান সহ কয়েকটি দেশে চালু হয়েছিল এই সেবা।

তবে টুইটার এখন ভারতেও তার প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবা চালু করেছে। ভারতীয় ব্যবহারকারীরাও টুইটার ব্লু এর সব বিশেষ ফিচার ব্যবহার করতে পারবেন।

কোম্পানির ভাষ্য মতে, পেইড সাবস্ক্রিপশন নেওয়া ব্যবহারকারীরা এডিট টুইট বোতাম, ১০৮০পি ভিডিও আপলোড, রিডার মোড এবং ব্লু টিক সুবিধা পাবেন। সংস্থাটি তার পুরানো যাচাইকরণ প্রক্রিয়াও পরিবর্তন করেছে। কোম্পানির মতে, পুরানো ব্লু টিক অ্যাকাউন্ট হোল্ডারদের তাদের ব্লু টিক ধরে রাখার জন্য কয়েক মাসের গ্রেস পিরিয়ড দেওয়া হবে। অর্থাৎ, তাদের অ্যাকাউন্টে ব্লু টিক বজায় রাখার জন্য কিছু সময় পরে সাবস্ক্রিপশনও নিতে হবে।

একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য বার্ষিক পরিকল্পনাও প্রকাশ করা হয়েছে। টুইটার ব্লু সাবস্ক্রিপশনের বার্ষিক মূল্য  ৮৪ ডলার (প্রায় ৬,৮০০ টাকা) রেখেছে। অর্থাৎ এক বছরের জন্য অর্থ প্রদানে ছাড় দেওয়া হয়েছে। টুইটার ওয়েব ব্যবহারকারীদের জন্যও একই মূল্য নির্ধারণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট