1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস ও ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২২ মার্চ) দেওয়া এক ভিডিও বার্তায় কেট মিডলটন নিজেই তার ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান।

অবশ্য কিছুদিন আগেই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এরপর এলো তারই পুত্রবধূ কেটের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি একটি সার্জারি করিয়েছিলেন।

তারপর বেশ কিছু টেস্টের রিপোর্টে জানা গেছে, ৪২ বছর বয়সী প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ২ সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন কেট।

কেট মিডলটনের অফিস বলছে, জানুয়ারি মাসে তার যে সার্জারিটি হয়েছিল, তা ক্যানসার সংক্রান্ত ছিল না। সেটি আগে থেকেই ঠিক ছিল হবে। সেই সার্জারি করার পর কেট মিডলটনের বেশ কিছু টেস্ট হয়। আর সেই টেস্টেই ধরা পড়ে ব্রিটিশ রাজবধূর ক্যানসারের খবরটি।

এক ভিডিও বার্তায় কেট নিজেই এই কঠিন লড়াইয়ের বাস্তব সত্যটি জানান। ভিডিওতে কেট বলছেন, ‘আমার মেডিকেল টিম পরামর্শ দিয়েছে, আমাকে প্রতিরোধমূলক কেমোথেরাপির একটি কোর্স সম্পন্ন করা উচিত এবং আমি এখন সেই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আছি।’

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন চিরকালই খুবই সাধারণের মধ্যে মিশে যেতে পারেন। তার উদ্যম, উদ্দীপনায় ভরা রূপকে গোটা বিশ্ব চেনে। সেই কেট এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে বিশ্বের সামনে তার শারীরিক পরিস্থিতির কথা তুলে ধরলেন। তিন সন্তানের মা ও প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেটের শারীরিক পরিস্থিতি বেশ কিছুটা উদ্বেগের বিষয় ব্রিটিশ রাজ পরিবারের জন্য।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে খবর এসেছিল, রাজা তৃতীয় চার্লস ক্যানসারে আক্রান্ত। আর এর জেরে রাজ-দায়িত্ব থেকেও সেসময় তাকে বেশ কিছুটা বিরতি নিতে হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট