1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:

বিপৎসীমা ছাড়াল নদীর পানি, নেত্রকোণায় বন্যার শঙ্কা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নেত্রকোণায় বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে উপদাখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপদাখালী নদীর পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান। এ ছাড়া জেলার প্রধান সবকটি নদীর পানিই বিপৎসীমা ছুঁই ছুঁই করছে বলে জানিয়েছেন পাউবোর এই নির্বাহী প্রকৌশলী।

এদিকে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পূর্বধলা উপজেলার কংশ নদীর জারিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার, খালিয়াজুড়ি উপজেলার ধনু নদীর পানি ৬৬ সেন্টিমিটার এবং দূর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পানি দূর্গাপুর পয়েন্টে ৯৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, আমাদের ত্রাণের ব্যবস্থা যেগুলো তা প্রস্তুত আছে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার যারা আছেন তারা সার্বক্ষণিক মনিটরিং করছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। উত্তরে দিকে উজান এলাকায় পানি বা বৃষ্টি হচ্ছে কি না এগুলোও আমরা মনিটরিং করছি।

তিনি আরও বলেন, আমরা সামগ্রিকভাবে প্রস্তুত আছি। আমাদের প্রতিনিধি যারা আছেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে কথা হয়েছে। আমরা প্রার্থনা করি আল্লাহর কাছে যেন বন্যা না হয়। তারপরও যদি হয়, আমরা সরকারের পক্ষ থেকে প্রস্তুত আছি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট