1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

প্রকাশ্যে ঘুষ নেওয়া ভূমি অফিস কর্মী সাময়িক বরখাস্ত

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৪৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজ দপ্তরে বসে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহায়ক আব্দুল  কাদির মিয়া। এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নজরে আসায় রোববার (৩১ মার্চ) বিকেলে কাদির মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সম্প্রতি আব্দুল কাদির মিয়া ভূমি অফিসের নিজ দপ্তরে বসে সেবাগ্রহীতাদের থেকে অতিরিক্ত অর্থ (ঘুষ) গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিবুল ইসলাম। রোববারের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় আব্দুল কাদেরকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দেওয়া হবে বলেও জানিয়েছেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট