1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

পাকিস্তানে কাউন্টার টেররিজম অফিসে বিস্ফোরণ, নিহত অন্তত ১২

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৪১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেররিজমের অফিসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৪ এপ্রিল) রাতে দুটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে ওই অফিসটি।

শরিফুল্লাহ খান নামের এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, তারা মনে করছেন এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। অফিসে বিস্ফোরণ ঘটেছে মজুদকৃত বিস্ফোরক থেকে। অফিসটিতে কিছু বিস্ফোরক রাখা ছিল— যেগুলোতে আগুন ধরে যায়। এরপরই এমন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

যে ভবনে বিস্ফোরণ হয়েছে সেখানে কাবাল বিভাগ পুলিশ স্টেশন এবং রিজার্ভ পুলিশ বাহিনীর সদর দপ্তর ছিল। তবে মূল ক্ষতিটা হয়েছে কাউন্টার টেররিজমের অফিসে।

আঞ্চলিক পুলিশ প্রধান আখতার হায়াত জানিয়েছেন, ওই ভবনে পুরোনো অস্ত্রের গুদাম ছিল। এখন পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে— সোমবারের বিস্ফোরণটি কোনো হামলা নাকি দুর্ঘটনা ছিল।

পুলিশ কর্মকর্তা আখতার হায়াত আরও জানিয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য। তবে নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। বিস্ফোরণের সময় ওই অফিসের পাশ দিয়ে যাচ্ছিলেন তারা।

আঞ্চলিক হাসপাতাল প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের পরপরই তাদের কাছে অনেককে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে এ বছরের জানুয়ারিতে পেশোয়ারে এবং ফেব্রুয়ারিতে করাচিতে পুলিশকে লক্ষ্য করে বড় হামলা চালায় সশস্ত্র জঙ্গী সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি)। সোমবারের বিস্ফোরণের সঙ্গে এই গোষ্ঠীর কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটি এখন তদন্ত করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট