1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

ঈদের ৫ দিন
পদ্মা সেতুতে মোটরসাইকেল, টোল আদায় সাড়ে ৪৩ লাখ টাকা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

এবারের ঈদযাত্রায় পদ্মা সেতু দিয়ে গত পাঁচ দিনে ৪৩ হাজার ৫৬৬টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে মোট ৪৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে। সোমবার ( ২৪ এপ্রিল) বিকেলে পদ্মা সেতু কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গত ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত এসব মোটরসাইকেল পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া টোল প্লাজা দিয়ে গত ২০ এপ্রিল ৬ হাজার ৭৫৬টি, ২১ এপ্রিল ৭ হাজার ৬৫৯টি, ২২ এপ্রিল ৫ হাজার ৫৭০টি, ২৩ এপ্রিল ৬ হাজার ৮টি এবং ২৪ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত ২ হাজার ৪২টিসহ মোট ২৮ হাজার ৩৫টি মোটরসাইকেল পদ্মা সেতু অতিক্রম করেছে।

অপরদিকে জাজিরা টোল প্লাজা হয়ে গত ২০ এপ্রিল ৮৬১টি, ২১ এপ্রিল ৯১৪টি, ২২ এপ্রিল ৪ হাজার ১৫টি ২৩ এপ্রিল ৭ হাজার ৬৬৬টি, ২৪ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত ২ হাজার ৭৫টিসহ মোট ১৫ হাজার ৫৩১টি মোটরসাইকেল পদ্মা সেতু অতিক্রম করেছে।

পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমির হায়দার চৌধুরী বলেন, সোমবার দুপুর ২টা পর্যন্ত এসব মোটরসাইকেল পদ্মা সেতুর দুটি টোল প্লাজা হয়ে সেতু অতিক্রম করেছে। আমরা সেতুতে নিয়ম মেনে মোটরসাইকেল পারাপারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রেখেছি। বিগত দুই দিনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩২ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে। সেতুতে শৃঙ্খলা বজায় রাখতে আজও আমাদের অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত বছরের ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। প্রথম দিনেই সেখানে ঢল নামে মোটরসাইকেলের। ওই দিন রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ।

এরপর দুর্ভোগের শেষ ছিল না বাইকারদের। কখনো ঝুঁকি নিয়ে ট্রলার যোগে, কখনো সেতু কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে মালবাহী ট্রাকে পদ্মা নদী পাড় হতেন বাইকাররা। সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ হওয়ার পরে বাইকাররা সেতুতে মোটরসাইকেল চলাচলের দাবিতে বিভিন্ন সময় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা, শরীয়তপুর ও ঢাকায় মানববন্ধন করেন। অবশেষে ঈদুল ফিতর উপলক্ষ্যে শর্ত সাপেক্ষে ২০ এপ্রিল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় সরকার।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট