1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

জমি নিয়ে দ্বন্দ্বের জের
নাটোরে প্রতিপক্ষের আঘাতে নারী সহ ৩ জন কে কুপিয়ে জখম 

নাটোর (লালপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
নাটোরের লালপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের আঘাতে নারীসহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনা  ঘটে বলে জানাগেছে।
আজ রবিবার (৪ ফেব্রুয়ারি ২০২৪) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার মন্ডলপাড়া গ্রামে এঘটনা ঘটে।
উক্ত ঘটনায় আহতরা হলেন,পৌরসভার বৈদ‍্যনার্থপুর ( মন্ডলপাড়া) গ্রামের ফজলু মন্ডলের ছেলে মমিনুল ইসলাম মন্টু (৩৫), ফিরোজ হোসেন (৩০) ও সুমনের স্ত্রী মলি খাতুন (২৫)।
স্থানীয়রা জানান, আহতদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে একই এলাকার মিন্টু ও কিতাবের বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পযার্যে তিনজনকে কুপিয়ে জখম করে তারা।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লালপুর থানার ওসি নাসিম আহমেদ জানান, এখন পর্যন্ত উভয় পক্ষের কেউই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট