1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

দুদিন আড়াই ঘণ্টা করে বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৫ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা অংশের সলিমপুর ইউনিয়নে পাক্কা রাস্তার মাথা এলাকায় ইউটার্ন নির্মাণের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মঙ্গলবার ও বুধবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত আড়াই ঘণ্টা করে সড়কটি বন্ধ থাকবে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা সড়কে বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, নির্মাণাধীন ইউটার্নের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের সময় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখা হবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। সাময়িক ভোগান্তির জন্য জনসাধারণ ও যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট