1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

দুই দিনের মধ্যে হতে পারে হালকা বৃষ্টি

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

আগামী দুই দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পর রাতের তাপমাত্রা কমে শীত আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় সংস্থাটি।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান তিনি।

আগামী দুই দিনে দেশের বিভিন্ন স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে জানিয়ে শাহনাজ সুলতানা বলেন, আগামী দু-তিনদিন পর রাতের তাপমাত্রা কমতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট