1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত বাড়ছে মেট্রোরেল

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৪২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের এমআরটি-৬ রুটটি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। শুক্রবার (২৮ এপ্রিল) জাপান থেকে সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান।

তিনি বলেন, মেট্রোরেল দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হবে। মতিঝিল থেকে কমলাপুরের কার্যক্রম ২০২৬ সালের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর আমরা শুরু করব দিয়াবাড়ি থেকে আপ-টু টঙ্গী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপান সফরের সঙ্গী ছিলেন তিনি। জাপানই এমআরটি-৬ এর ঋণদাতা দেশ।

আমিন উল্লাহ নুরী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে ঢাকা মেট্রো (মেট্রোরেল) শুরু হলো। উনি আমাদের নির্দেশনা দিয়েছেন আগামী ২০৩০ সালের মধ্যে ঢাকায় জনবান্ধব গণপরিবহন আনতে হবে। সে কারণেই মেট্রো আসছে। উনি মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উদ্বোধন করেছেন। আমরা আশা করছি, আগামী নভেম্বরের মধ্যে আপ টু মতিঝিল পর্যন্ত লাইন সিক্স সম্প্রসারিত হবে। লাইন টু এবং সিক্সের দিয়াবাড়ি থেকে টঙ্গী সম্প্রসারণের কাজটুকু আমাদের বাকি। জাপান আমাদের আরও সহযোগিতা করবে।

জাইকা আগ্রহ দেখিয়েছে আমাদের অন্য লাইনগুলো করার জন্য। সে কারণে জাপানের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল যেটা এমআরটি লাইন-৬ নামে পরিচিত এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে। গত ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে।

আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে। যদিও এখন সচিব বলছেন ২০২৬ সালে কাজ শেষ হবে।

এমআরটি লাইন-৬ প্রকল্পের বর্তমান ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন সহযোগী জাইকার অর্থায়ন ১৯ হাজার ৭১৯ কোটি টাকা ও সরকারি অর্থায়ন ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট