1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলে মহাসড়কে থেমে থেমে যানজট

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে উত্তরবঙ্গগামী লেনে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। তবে ঢাকাগামী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে শুক্রবার (১৪ জুন) ভো‌রে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কালিহাতী উপ‌জেলার পুংলী এলাকায় এক‌টি ট্রাক উল্টে যায়। এতে মহাসড়‌কে বন্ধ হ‌য়ে যায় গাড়ি চলাচল। ফ‌লে মহাসড়‌কের পুংলী থেকে টাঙ্গাইলের আশিকপুর বাইপাস পর্যন্ত এলাকা জু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হয়। প‌রে সকাল সা‌ড়ে ৮টার দি‌কে ট্রাক‌টি স‌রি‌য়ে নিলে গতি ফেরে মহাসড়কে। দুর্ঘটনার কার‌ণে সা‌র্ভিস লেন দি‌য়ে গাড়ি চলাচল ক‌রে।

 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভো‌রে এক‌টি ট্রাক সড়‌কে উল্টে প‌ড়ে। এতে ট্রা‌কে থাকা বস্তাগু‌লো সড়‌কে ছড়ি‌য়ে ছি‌টি‌য়ে প‌ড়ে। ফ‌লে কিছ‌ু সময় গাড়ি চলাচল বন্ধ ছিল উত্তরবঙ্গগামী লে‌নে। ত‌বে সার্ভিস লেন চালু ছিল। ‌ক্ষতিগ্রস্ত ট্রাক‌টি স‌রি‌য়ে নেওয়ার পর দ্রুত গ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট