1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

জমজমের নামে ট্যাপের পানি বিক্রি, ৫ মাসে আয় ২৫ লাখ ডলার

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

তুরস্কে সাধারণ ট্যাপের পানিকে মক্কার পবিত্র জমজম কূপের পানি বলে বিক্রি করায় বিলাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত ৫ মাস ধরে তিনি এই প্রতারণা করে আসছিলেন এবং এ থেকে তিনি মুনাফা করেছেন অন্তত ২৫ লাখ ডলার বা ৯ কোটি লিরা (বাংলাদেশি মুদ্রায় ৩০ কোটি টাকা)।

অনুসন্ধানে আরও জানা গেছে, এই পাঁচ মাসের প্রতিদিন তিনি ২০ টন করে ‘জমজমের পানি’ বিক্রি করতেন এবং দৈনিক তার আয় হতো ২২ হাজার ডলার বা ৬০ হাজার লিরা।

রোববার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যবসা কেন্দ্র থেকে ১৫ টন (১৫ হাজার লিটার) ট্যাপের পানিও উদ্ধার করা হয়েছে। এই পানি তিনি ‘জমজমের পানি’ হিসেবে বিক্রির জন্য মজুত করেছিলেন।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে জমজমের পানি অতি পবিত্র। তুরস্কে এ পানির চাহিদা অনেক বেশি। যে কোনো ধর্মীয় উপলক্ষে তুরস্কের জনগণ জমজমের পানি পান করতে চান। পবিত্র রমজান মাসে তুরস্কের বিভিন্ন দোকানে বোতল ও ক্যানজাত অবস্থাতেও বিক্রি হয় জমজমের পানি।

সূত্র: গালফ নিউজ

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট