1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

চকবাজারে জুতার কারখানায় আগুন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর চকবাজার কামালবাগে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর একটার দিকে আমাদের কাছে খবর আসে চকবাজারের সোয়ারিঘাট এলাকার কামালবাগে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে আমরা লালবাগ, পলাশী ও হাজারীবাগ থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছি। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট