1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

গাজা ও লেবাননে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৫৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পবিত্র আল-আকসা মসজিদের ভেতরে ইসরায়েলি পুলিশের অভিযানের জবাবে ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলা করেছে লেবানন। এরই প্ররিপ্রেক্ষিতে বর্তমানে লেবাননে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী।

স্থানীয় সময় শুক্রবার (৭ এপ্রিল) ভোরে ইসরায়েলের সেনাবাহিনী একটি সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ‘বর্তমানে লেবাননে হামলা চালানো হচ্ছে’।

এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের রকেট হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘শত্রুদের যেকোনো আগ্রাসনের মূল্য দিতে হবে’।

এর পরপরই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
এদিকে লেবানন বা গাজায় হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার লেবানন থেকে ইসরায়েলের দিকে ৩৪টি রকেট ছোড়ার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে ছোড়া ১৫টি রকেটকে বাধা দিয়েছে।

এই সপ্তাহে জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর বারবার ইসরায়েলি হামলার ফলে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়। ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসার ভেতর হামলা ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি সৈন্যরা মুসল্লিদের মারধর করছিল তখন নারী ও শিশুরা পেছন থেকে সাহায্যের জন্য চিৎকার করছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট