1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

ইয়েমেনে যাকাতের অর্থ নিতে গিয়ে নিহত ৮৫, আহত ৩২২

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

চলমান রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাকাতের অর্থ বিতরণের সময় পদদলনে হতাহতের এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানীতে দাতব্য সহায়তা হিসেবে যাকাতের অর্থ বিতরণের সময় পদদলিত হয়ে ৮০ জনেরও বেশি লোক নিহত এবং আরও শত শত লোক আহত হয়েছেন বলে হুথি কর্মকর্তারা বৃহস্পতিবার এএফপিকে জানিয়েছেন।

আরব উপদ্বীপের দরিদ্রতম এই দেশটি বহু বছর ধরে যুদ্ধপীড়িত এবং এই কারণে দেশটির বেশিরভাগ মানুষই দরিদ্র।

একজন হুথি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, সানার বাব আল-ইয়েমেন জেলায় পদদলিত হওয়ার পর কমপক্ষে ‘৮৫ জন নিহত এবং ৩২২ জনের বেশি আহত হয়েছেন’। নাম প্রকাশ না করার শর্তে তিনি এএফপিকে বলেন, ‘মৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।’

ইয়েমেনের দ্বিতীয় একজন স্বাস্থ্য কর্মকর্তাও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।

হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় অবস্থানরত এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী একটি স্কুলের ভেতরে এই ঘটনা ঘটেছে। সেখানে যাকাতের অর্থ বিতরণ করা হচ্ছিল।

নিহত ও আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং যাকাত বিতরণে অনিয়মের জন্য দায়ীদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। এই ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

হুথির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য হতাহতের সঠিক সংখ্যা প্রদান করেনি। তবে তারা বলেছে, কয়েকজন ব্যবসায়ীর এলোমেলোভাবে অর্থ বিতরণের সময় পদদলিত হওয়ার কারণে কয়েক ডজন লোক মারা গেছে।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোতে একটি বড় কমপ্লেক্সের ভেতরে মাটিতে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। সেসময় চারপাশে অবস্থান করা লোকেদের চিৎকার করতেও দেখা যায়। তবে এএফপি স্বাধীনভাবে এই ভিডিও ফুটেজটি যাচাই করতে পারেনি।

অন্যদিকে উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট দু’জন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শত শত মানুষ যাকাতের অর্থ গ্রহণের জন্য একটি স্কুলে ভিড় করেছিলেন। এসময় সেখানে জনপ্রতি ৫ হাজার ইয়েমেনি রিয়াল বা প্রায় ৯ মার্কিন ডলার করে সেখানে দেওয়া হচ্ছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে আরও বলেছে, যাকাতের অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজনের জন্য দায়ী দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় তদন্ত চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট