1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা রাশিয়ার

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলার মধ্যে শহরটিতে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

অবশ্য ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা মোকাবিলায় সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। রোববার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র এবং সামরিক প্রশাসনের কর্মকর্তারা রোববার ভোরে বলেছেন, রাশিয়া কিয়েভের ওপর বিমান হামলা চালিয়েছে। এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শহরের উপকণ্ঠে হামলা প্রতিহত করতে নিযুক্ত রয়েছে বলেও জানিয়েছেন তারা।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, ‘আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো কাজ করছে, বিমান হামলার সতর্কতা অব্যাহত রয়েছে।’

রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা কমপক্ষে দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন যেগুলোকে আকাশ প্রতিরক্ষা ইউনিটের হামলা প্রতিরোধের শব্দের মতো শোনাচ্ছিল।

রাশিয়ার এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনের এই রাজধানী শহর রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির মধ্যে রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট