1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

আষাঢ়েও তীব্র সূর্য দহনে পুড়ছে রাজশাহী অঞ্চল

মহানগর ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বৃষ্টির মৌসুম বর্ষাকালের প্রথম মাস আষাঢ় শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। আশায় বুক বেঁধেছিল মানুষ বৃষ্টির জন্য। তবে হয়নি। বরং সকাল থেকে সূর্যদহনে আষাঢ়েও তেতে উঠে রাজশাহী। প্রকৃতির এ রুক্ষতায় দিশেহারা মানুষ। গত কয়েকদিনের মতো গরম দিয়েই শুরু হয়েছে আষাঢ়ের যাত্রা।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ি, বৃহস্পতিবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার রাজশাহীর তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দীর্ঘ এমন টানা তাপদাহে অতিষ্ট হয়ে পড়েছে মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা এমন তাপদাহে বেশ কষ্টকর হয়ে উঠেছে। একটানা কাজ করতে পারছেন না তারা।

গ্রীষ্মের পর আষাঢ়েও তীব্র সূর্য দহন শুরু হয়েছে রাজশাহী অঞ্চলে। সকাল থেকে দিনভর কাঠফাটা রোদে দুর্বিসহ হয়ে উঠেছে মানুষের জীবন। প্রচন্ড গরমে তেঁতে উঠছে কলের পানি। দুপুর গড়াতেই খাঁ খাঁ করছে পথ-ঘাট। প্রকৃতি যেন তপ্ত নিঃশ্বাস ছাড়ছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তির ছিটেফোঁটাও নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং।

ওষ্ঠাগত গরমে মানুষের পাশাপাশি পশু-পাখিরাও হাঁসফাঁস করছে। সারাদিন দাবদাহ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরমে মানুষের প্রাণ এখন ওষ্ঠাগত। দিনভর তীব্র সূয্য দহরে সবুজ বৃক্ষরাজি তামাটে বর্ণ ধারণ করতে চলেছে। রাজশাহীর নগরের দক্ষিণে থাকা পদ্মাপাড় থেকে ধূলিকণাগুলো যেন আগুনের স্ফূলিঙ্গ হয়ে উড়ে এসে পড়ছে মানুষের শরীরে।

তবে পরিবেশ বিজ্ঞানিরা বলছেন, আঞ্চলিক কোনো সমস্যার কারণে আবহাওয়া এমন বিরূপ হয়ে ওঠেনি। এটা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কু-প্রভাব। বৃষ্টিপাত কম হওয়ায় প্রতি বছরই বাড়ছে তাপমাত্রা।

গবেষকরা বলছেন ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ভূ-পৃষ্ঠের উষ্ণতা বাড়ছে। এটা আঞ্চলিক কোনো সমস্যা নয়। আমাদের কারণেই দিন দিন প্রকৃতি এমন খেয়ালি হয়ে উঠছে। অস্বাভাবিকভাবে বাড়ছে তাপমাত্রা। প্রয়োজন থাকলেও পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে না।

এদিকে রাজশাহী আহবাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার বেলা ৩ টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া গত বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট