1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

আবারও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৪৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সারা দেশে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আবারও চালু হয়েছে। সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সারা দেশে ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায়। পরে দুপুর দেড়টার দিকে ব্রডব্যান্ড সেবা আবারও চালু হয়।

গতকাল রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং প্রাণহানিসহ উদ্ভূত পরিস্থিতিতে মোবাইল অপরেটররা ফোরজি সেবা বন্ধ করে দেয়। দুপুর ১টা থেকে মোবাইল নেটওয়ার্ক ডাউন করে দেওয়া হয় বলে গণমাধ্যমকে জানায় মোবাইল অপারেটর কোম্পানিগুলো।

তারা জানান, ফোরজি সেবা বন্ধ থাকায় মোবাইল ইন্টারনেটে ফেসবুকসহ সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করা যাবে না।

পাঁচদিন পর ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে এ সেবা চালু করা হয়। পরে ২৮ জুলাই বিকেল ৩টা থেকে সারা দেশে চালু হয় মোবাইল ইন্টারনেট সেবা।

এদিকে সোমবার (৫ আগস্ট) সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি রয়েছে।

আন্দোলনের নামে কেউ যাতে সহিংসতা-নাশকতা করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার প্রবেশপথগুলো কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। চেকপোস্ট বসিয়ে সবাইকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক উত্তর না পেলে চেকপোস্ট পার হতে পারছে না কেউ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট