1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন

আজ বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৪২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ রবিবার। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট। নির্বাচনের এই দিন দেশের তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

গতকাল শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান।

সংস্থাটি জানায়, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

তবে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট