1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

আজ খুলছে পোশাক খাত, শ্রমিকদের আইডি কার্ডই কারফিউ পাস

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

আজ থেকে খুলেছে রপ্তানিমুখী তৈরি পোশাক খাত। চলমান পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় এ খাতের সব কারখানা আজ থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া কারফিউতে চলাচলের জন্য শ্রমিকদের আইডি কার্ডই পাস হিসেবে গণ্য হবে— বলছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যমান কারফিউ পরিস্থিতিতে শ্রমিকদের চলাচলের জন্য তাদের আইডি কার্ড পাস হিসেবে বিবেচিত হবে। স্বাভাবিক সময়ের মতোই চলবে কারখানা।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে। পাশাপাশি রবি, সোম ও মঙ্গলবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট