1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

৯৯৯- থেকে কল পেয়ে দরজা ভেঙে রাবি ছাত্রের মরদেহ উদ্ধার

মহানগর ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৯৯৯-এ এর কল পেয়ে ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় রাজশাহীর কাজলা এলাকার অক্টোর মোড় এলাকার ষষ্ঠীবাড়ি ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই ছাত্রের নাম এস এম আব্দুল কাদির শরিফ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রঘুনাথপুর এলাকার মোখলেছুর রহমানের ছেলে। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছাত্রাবাসে আজ দুপুরে মেসে থাকা তার বন্ধুদের দুপুরের খাবারের দাওয়াত দিয়েছিলেন আব্দুল কাদির শরিফ। তাদের মধ্যে একজন তার দূর সম্পর্কের চাচাতো ভাই, আরেকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা দুজন ঘুম থেকে উঠে দরজায় ধাক্কা দেন। কিন্তু শরিফ দরজা না খোলায় তারা জানালা দিয়ে তাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। তখন তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দেন।

পরে পুলিশ ও প্রক্টরিয়াল গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, ‘রাত ১১টার দিকে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান শরিফ। পরে আজ দুপুরে তার মেসের দুই বন্ধু দরজায় একাধিকবার আঘাত করে সাড়া না পেলে ৯৯৯-এ কল করেন। ৯৯৯-এর মাধ্যমে আমরা জানতে পেরে ছাত্রাবাসের কক্ষের দরজা ভেঙে তাকে উদ্ধার করি।’

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুর আড়াইটার দিকে মৃত অবস্থায় ওই ছাত্রের লাশ হাসপাতালে নিয়ে আসা হয়। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট