1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

৮ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পদ্মায় ঘন কুয়াশার কারণে পৌনে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলো পারাপার শুরু হয়েছে। অপরদিকে সোয়া ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ে বাণিজ্য শাখার ডিজিএম নাসির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল পৌনে ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট এই দুটি নৌপথে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির হোসেন বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ অবস্থায় নৌপথে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে রাত ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং রাত সাড়ে ১১টার দিকে আরিচা-কাজিরহাট—এই দুটি নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার শুরু করা হয়েছে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট