1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

৫ দিন পর আবার বাড়‌ল সোনার দাম

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৫৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

দাম কমা‌নোর পাঁচ দি‌ন পর আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালোমানের প্রতি ভরি সোনায় ১ হাজার ২৮৩ টাকা বা‌ড়ি‌য়ে নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৮ হাজার ৪৪৪ টাকা। এতদিন যা ছিল ৯৭ হাজার ১৬১ টাকা।

শ‌নিবার (১৫ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বে‌ড়ে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা রোববার (১৬ এ‌প্রিল) থেকে কার্যকর করা হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা বা‌ড়ি‌য়ে ৯৮ হাজার ৪৪৪ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ২২৫ টাকা বা‌ড়ি‌য়ে ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০৫০ টাকা বা‌ড়ি‌য়ে ৮০ হাজার ৫৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৮৭৪ টাকা বা‌ড়িয়ে ৬৭ হাজার ১২৬ টাকা করা হয়েছে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

এর আগে গত ১০ এপ্রিল ‌সোনার দাম ক‌মিয়েছিল বাজুস। ওই দা‌মে আজ‌ পর্যন্ত সোনা বেচা‌কেনা হ‌য়ে‌ছে।

আজ‌কে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ছিল ৯৭ হাজার ১৬১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ৯২ হাজার ৭২৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ৭৯ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ৬৬ হাজার ২৫২ টাকা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট