1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

হারের দিনে আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখল সাকিব আল হাসানরা। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তেমন লড়াই করতে পারেনি টিম টাইগার্স। বোলিং-ব্যাটিংয়ে ভরাডুবির দিনে হারতে হয়েছে ১৩৭ রানের বড় ব্যবধানে। আর তাই রাউন্ড রবিন লিগপর্বের পয়েন্ট টেবিলেও অবনমন হয়েছে বাংলাদেশ।

বাজে হারের দিনেই আইসিসি থেকে আরেকটা দুঃসংবাদ বাংলাদেশের জন্য। স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সাকিবরা শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিজেদের ওয়েবসাইটে আজ (মঙ্গলবার) জানিয়েছে, আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ বাংলাদেশের ওপর শাস্তির রায় দিয়েছেন।

আইসিসির নিয়ম অনুযায়ী স্লো–ওভার রেটে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা হয়ে থাকে। এ ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের এক ওভার গ্যাপ থাকায় ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করেছিল ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেন ওপেনার ডেভিড মালান। বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেন মেহেদী।

জবাবে ৪৮ ওভার ২ বলেই ২২৭ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ৭৬ রান এসেছে লিটনের ব্যাট থেকে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট